1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

নরসিংদী কারাগারে কয়েদির মৃ*ত্যু, গাফিলতির অভিযোগ জেল কর্তৃপক্ষের বি*রুদ্ধে

  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ Time View

 

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলা কারাগারে পুলিশের গাফিলতিতে এক কয়েদির মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে । মঙ্গলবার  বিকেলে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কয়েদির নাম রুকন মিয়া (৩৫)। মৃত কয়েদি সদর উপজেলা নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে।

নিহতের ভাই রুবেল বলেন, রুকন একেবারে সুস্থ ও স্বাভাবিক ছিল, তার শুধুমাত্র ডায়াবেটিসের সমস্যা ছিল, এছাড়া শারীরিক কোন সমস্যা ছিল না। জেলা কারাগারের পুলিশ তাকে নির্যাতন করে হত্যা করেছে। না হলে হঠাৎ করে সে কেন মারা যাবে! রুকন গতকাল বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কিন্তু এই বিষয়টি সম্পর্কে আমাদের পরিবারের কাউকে কিছু জানানো হয়নি। তখনই আমার ভাই মারা যায়। বিষয়টি তারা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। আজকের সকালে অন্যমাধ্যম থেকে খোঁজ নিয়ে হাসপাতালে এসে দেখি ভাই মৃত। পরিকল্পিতভাবে আমার ভাইকে কারাগারে হত্যা করা হয়েছে। জেল সুপারকে একাধিকবার বললেও তিনি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। এই ঘটনার পরপর নরসিংদী জেলা জুড়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারাগারের মধ্যে একজন কয়দির মৃত্যু নিয়ে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্য ও ধুম্রজাল। 

নরসিংদী কারাগারের জেল সুপার মো: শামীম জানান, মাদক মামলায় আসামী হিসেবে রুকন মিয়াকে নরসিংদী কারাগারে ছিলো। গতকাল বিকেলে কয়েদি রুকন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পরে। এ খবর অন্যান্য কয়েদিরা জানানোর সাথে সাথে তাকে নরসিংদী জেলা ১শ’ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করার পর কর্তব্যরত ডাক্তার রুকনকে মৃত ঘোষণা করে। প্রাথমিকভাবে ধারণা করছি সে শারীরিক অসুস্থতার কারণে মারা গিয়েছে। জেল থেকে তাকে কোনো নির্যাতন করা হয়নি। নিহতের লাশের সুরাতল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews