1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত
শিরোনাম
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা

নভেম্বর থেকে বিশ্বনাথে আমন কর্তন শুরু হবে

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪১২ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

প্রকৃতিক পরিবেশ অনূকূলে থাকায় আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে বইছে হাসির ঝিলিক। হেমন্তে আমন কাটার উৎসব বাঙালির চিরাচরিত ধারা। উপজেলা প্রশাসন এবার আমান কাটার আনুষ্ঠানিক কোন আয়োজন রাখছে না বলে জানা গেছে। সময় যতো এগুচ্ছে ততো ধীরে ধীরে পাকতে শুরু করেছে রোপা আমন। সবুজে চেয়ে আছে অপরিপক্ক রোপা আমন ধানের সোনালী মাঠ। পরিপক্ব না হওয়ায় এখনো ধান কাটার উপযুক্ত হয়নি। উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে প্রায় ১৫ শতাংশ ধান পরিপক্ব হয়েছে এপর্যন্ত। নভেম্বরের প্রথম সপ্তাহে আগাম পাকা আমন কাটা শুরু হবে এমন তথ্য জানিয়েছে বিশ্বনাথ উপজেলা কৃষি দপ্তর। ৮০ শতাংশ ধান পরিপক্ব হলেই কেটে ঘরে তুলতে কৃষকদের প্রতি আহবান জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন। 

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বর্তমান বছরে ১৩২৬০ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে যা গত বছরের তুলনায় এবছর ১০ হেক্টর বেশি। উৎপাদিত রোপা আমন থেকে ৩২ হাজার মেট্টিকটন ধান পাওয়া যাবে বলে কৃষি অফিস জানিয়েছে। এদিকে কৃষকদের দাবী ৩২ হাজার মেট্টিকটনের বেশি ধান পাওয়া যাবে এবছর । উচ্চ ফলনশীল হাইব্রিড ব্রি-৬, এরাইজড ধানী গোল্ড ও ব্রাক-১০ জাতের পাশাপাশি চাষ হয়েছে উপসী জাতের ১০৩, ৯৫, ৯৪, ৯৩, ৯০, ৮৭, ৮৫, ৭৫, ৫২ ও ব্রি ধান ৫১, বিআর ২২ এবং বিনা ২২। স্থানীয় জাতের মাঝে রয়েছে জরিসাইল, কালোজিরা, বিরুইন ও হাসিম।

প্রাকৃতিক পরিবেশ অনূকূলে এবং পোকামাকড়ের আক্রমণ না থাকায় সরকারি হিসেবের উৎপাদন লক্ষ্য মাত্রার চেয়ে আরো কয়েকটন বেশি ধান উৎপাদন হবে এমন দাবি স্থানীয় কৃষকদের। উপজেলার লামাকাজী, খাজাঞ্চি, অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ সদর, দেওকলস ও দশঘর ইউনিয়নের একাধিক কৃষকের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে। তবে এই বছর সরকারি প্রণোদনা না পাওয়া হতাশা প্রকাশ করেন কৃষকেরা। খাজাঞ্চি ইউনিয়নের চাষী রফিক আহমদ, ফয়জুল ইসলাম, লামাকাজী ইউনিয়নের মধু মিয়া, হারুন মিয়া, আব্দুল হেকিম ও দৌলতপুর ইউনিয়নের মিফতা হোসেন, খালিদ আহমদ জানান গতবছর সার, বীজ ও নগদ অর্থ পেয়েছে কৃষক কিন্তু এবার কিছুই পাওয়া যায়নি। গেল বছর বিশ্বনাথ উপজেলায় সার, বীজের পাশাপাশি ১২ লক্ষ টাকার নগদ প্রণোদনা বিতরণ করা হলেও এবছর নগদ কোনো অর্থ দেয়নি সরকার বিষয়টি স্বীকার করেছে উপজেলা কৃষি অফিস। 

বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন বলেন, গতবছরের তুলনায় এবার উৎপাদন বেড়েছে। প্রাকৃতিক কোনো বিপর্যয় না থকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাওয়া যাবে বলে আশা করছি। ৮০ শতাংশ ধান পরিপক্ব হলেই কেটে ঘরে তোলার আহবান জানাই সকল কৃষককে। কৃষি বিপ্লবে জড়িত কৃষকদের সকল সহযোগিতা ও পরামর্শে বিশ্বনাথ উপজেলা কৃষি দপ্তর কৃষকদের পাশে রয়েছে সবসময়। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews