1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

নবীগঞ্জে অশ্লীল ভিডিও ও অবৈধ বিড়ি বিক্রির দায়ে ২ জনকে জরিমানা প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩০৪ Time View

স্বপন রবি দাশ, নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জে অশ্লীল ভিডিও ও অবৈধ বিড়ি বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ২ ব্যক্তিকে জেল ও জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ জুন) নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন অভিযান পরিচালনা করে অবৈধ বিড়ি ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধের ১ ব্যক্তিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ ধারার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং অশ্লীল ভিডিও বিক্রি অপরাধের দায়ে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের রনি দাশের পুত্র সাগর মিয়া (২২) কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯২ ধারার অপরাধে ৩ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল রাজস্ব ট্যাগ লাগিয়ে দেশের লক্ষ লক্ষ টাকা ফাঁকি দিচ্ছে কিছু অসাধু ব্যবসাী। অবৈধ বিড়ি বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং ইভটিজিং ও অশ্লীল কাজ বেড়ে যাওয়ার অন্যতম কারন হচ্ছে অশ্লীল ছবি , ভিডিও বিক্রি ও তার প্রসার। বিভিন্ন বাজারে কম্পিউটার সার্ভিসিং এর নামে এসব বিক্রি হচ্ছে! গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ ব্যাক্তিকে ১০ হাজার টাকা ও ১ জনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ও বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews