এশিয়ান ডেস্ক:

পবিত্র রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই মাসের এবাদতগুলোর গুরুত্ব বেশি। মহাগ্রন্থ আল- কোরআন এই মাসে নাজিল হয়েছে। প্রকৃত মুসলমান হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য রমজান মাসে বেশিবেশি করে এবাদত বন্দেগী করা প্রতিটি মুসলমান নর-নারীর জন্য অপরিহার্য্য। এই মাস আমাদের ধৈয্য ধারণের শিক্ষা দেয়। রোজা রাখলে মানব শরীরের গুরুত্বপূর্ণ উপকার সাধিত হয়। সময় থাকলে বেশি করে পবিত্র কোরআন তেলাওয়াত করে সময় কাটানো উচিৎ। যত্রতত্র মানুষের সাথে ঝগড়া বিবাধ পরিহার করা এবং পাড়া প্রতিবেশীর হক আদায়ে নিজে সচেষ্ট ও অন্য কে উৎসাহ দিতে হবে। ধনাঢ্য যারা রয়েছেন তারা অব্যশ্যই ফিতরা’র পাশাপাশি নিজের উপর বর্তিত যাকাত আদায় করবেন। যাকাত আদায় করা হচ্ছে ফরজ। সঠিক ভাবে যাকাত আদায়ও সমবন্ঠন হলে সমাজের দারিদ্রতা দূরিভুত হয়। দারিদ্রতা দুর করতে হলে যাকাত প্রদানের কোন বিকল্প নেই।
এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের চেয়ারম্যান আহমেদ সেলিম পবিত্র রমাজান মাস উপলক্ষে বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে আমাদের বার্তা বিভাগে এক বার্তা প্রেরণ করেন। তিনির পাঠানো বার্তায় আরো বলেন-তথ্যপ্রযুক্তির বিশ্বায়নে মানুষের হাতে হাতে চলমান ঘটনাপ্রবাহ পৌছে যায় মহুর্তে। বিশ্বে এখন অনলাইন সংবাদ মাধ্যম জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু অবাধে যত্রতত্র অপসংস্কৃতির প্রচারণায় এবং অপসাংবাদিকতায় এই খ্যাতটাকে মানুষের কাছে নির্ভরযোগ্যহীন করে তুলছে। ভূয়া ও প্রাণহীন সংবাদ দেশ জাতীর জন্য আত্মঘাতী কর্ম বলে আমার ধারণা। এ অপকর্ম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সাংবাদিকদের সত্য সংবাদ পরিবেশনে জনপ্রিয়তা অর্জনের পাশা-পাশী মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার প্রতিজ্ঞাব্রত পালনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় হৃদয়ে লালন করা দরকার।
এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টালের সাথে সংশ্লিষ্ট সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। দেশ বিদেশে পাঠকের প্রিয় হোক এশিয়ান এক্সপ্রেস এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন। সবসময় এই পরিবারে পাশে থাকার ও অঙ্গীকার ব্যক্ত করেন আহমেদ সেলিম।
আহমেদ সেলিম, চেয়ারম্যানঃ এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।