1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু
শিরোনাম
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে গাছের চারা, সার ও বাঁশের খুঁটি বিতরণ শিবপুরের তরুণ মো. রোকনুজ্জামান খান–ফেসবুক সংক্রান্ত সেবায় আস্থা অর্জনের চেষ্টা করছেন লোহাগড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন লোহাগড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত

ঝালকাঠির দু’টি আসনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল, ৭ জনের বাতিল ৮ জনের বৈধ

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৯ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঝালকাঠির দু’টি আসনে মনোনয়ন দাখিল করেছেন ১৫জন প্রার্থী। এর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আমু ও শাহজাহান ওমরসহ ৮ জনের মনোনয়ন বৈধ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

রবিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সভা কক্ষে এ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। সংসদীয় আসন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) এবং ঝালকাঠি- ২ (সদর-নলছিটি) এই দু’টি আসনে ১৫ জন প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। ঝালকাঠি-১ আসনে ১১জন প্রার্থীর মধ্যে ৬ জন ও ঝালকাঠি-২ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এদের মধ্যে ঝালকাঠি-১ আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে বজলুল হক হারুন ও ব্যারিষ্টার শাহজাহান ওমর, জাতীয় পার্টির এজাজুল হক, জাকের পার্টির আবুবক্কর সিদ্দিক, তৃনমুল বিএনপির জসিম উদ্দিন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মামুন সিকদার, কমিউনিস্ট পার্টি মুজিবুর রহমান, এবং সতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির, ইসমাইল হোসেন, নুরুল আলম, আবুল কাশেম ফখরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, আওয়ামীলীগের নৌকা প্রতীক বজলুল হক হারুন, জাতীয় পার্টির এজাজুল হক এবং সতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির, ইসমাইল হোসেন, নুরুল আলম, আবুল কাশেম ফখরুল ইসলাম।

এছাড়া যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীক ব্যারিষ্টার শাহজাহান ওমর, জাকের পার্টির আবুবক্কর সিদ্দিক, তৃনমুল বিএনপির জসিম উদ্দিন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মামুন সিকদার, কমিউনিস্ট পার্টি মুজিবুর রহমান।

অপরদিকে ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, জাতীয় পার্টির প্রার্থী নাসির উদ্দিন এমরান, জাকের পার্টির প্রার্থী মো. ফারুক আহম্মেদ ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ফোরকান হোসেন নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন। 

ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাসির উদ্দীন ইমরানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ  করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এসময় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুস ছালেক উপস্থিত ছিলেন।

দু’টি আসনের নির্বাচন কর্মকর্তারা জানান, ‘মনোনয়নপত্র দাখিলের পর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। আগামী ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রার্থীরা ঐ। দিন থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত তাদের নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। ভোট হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5743257574700345"
     crossorigin="anonymous"></script>

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews