1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

জৈন্তাপুর কানাইঘাটে ২০ লাখ টাকার ভা র তী য় মা লা মা ল আ ট ক

  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২৩ Time View

ডেস্ক:

বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র কর্তৃক পরিচালিত একাধিক অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়,১২ই সেপ্টেম্বর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর আওতাধীন গুয়াবাড়ী বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৭০০ গজ অভ্যন্তরে গুয়াবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ৭টি আটক করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ১৪ লাখ টাকা। অন্যদিকে, একই তারিখে রাত ১টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত থেকে ৫০০ গজ অভ্যন্তরে ফুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় বাচুর গরু ৬টি ও মাঝারি আকারের গরু ১টি আটক করা হয়। এসবের সিজারমূল্য ধরা হয়েছে ৫ লাখ ২০ হাজার টাকা। এছাড়া, গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট উপজেলার লোভাছড়া বিওপি’র একটি আভিযানিক টহল দল হাপার মুখ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় পান ১৬০ বিরা আটক করে। এর বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা। বিজিবি জানায়, উপরোক্ত অভিযানে আটককৃত মালামালের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা। জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews