1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত
শিরোনাম
ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন

চ্যানেল এস টিভির সাংবাদিক শিবলীর অকাল মৃ ত্যু তে দোয়া মাহফিল লোহাগড়ায়

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪৬ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম শিবলীর অকাল মৃত্যুতে নড়াইলের লোহাগড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করেন চ্যানেল এস টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিল শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবু আব্দুল্লাহ।

এ আগে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জীর সঞ্চালনায় বক্তব্য দেন এটিএন বাংলা টেলিভিশন নড়াইল জেলা প্রতিনিধি জহির ঠাকুর, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক রেজাউল করিম, সরদার রইচউদ্দীন টিপু, শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কোনো সরকারের আমলেই সাংবাদিকদের পাশে সেভাবে দাঁড়ানো হয় না। তরিকুল ইসলাম শিবলী সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন। আমাদের দাবী অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার কাছে, যাতে সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর পরিবারের পাশে দাঁড়ান। এসময় বক্তারা সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে নড়াইল ও লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান। দোয়া শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য: গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় অচেতন হয়ে পড়েন সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews