1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

খুলনায় বন্ধ পাটকল চালুর দাবিতে খুলনা-সড়ক অবরোধ

  • Update Time : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৭ Time View

মোঃ আশরাফুল ইসলাম,খুলনা সদর প্রতিনিধি: বন্ধ সকল পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু ও বদলি-অস্থায়ী শ্রমিকদের সকল বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের দাবিতে আজ মঙ্গলবার বিকেলে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। প্লাটিনাম জুটমিল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নতুন রাস্তা মোড়ে এসে নতুন রাস্তা অবরোধ করে সমাবেশ করা হয়।

পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিষদের সমন্বয়ক রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খালিশপুর জুটমিল সিবিএ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেজেআই জুটমিল বদলি কমিটি ক্যাশিয়ার শামস্ শারফিন, স্টার জুটমিল বদলি কমিটি সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, ক্রিসেন্ট জুটমিল বদলি কমিটিশাহেদ, প্লাটিনাম জুটমিল বদলি কমিটি সদস্য মোঃ আলামিন ।

এসময়ে বক্তারা বলেন, মিল বন্ধের ৭ মাস অতিবাহিত হয়েছে, অথচ আজ পর্যন্ত কোন শ্রমিক তার পূর্ণ বকেয়া বুঝে পায়নি। আর বদলি ৩৫ হাজার শ্রমিক এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।
আর মিল বন্ধ্যের সময় সরকার ঘোষণা করেছিল ৩ মাসের মধ্যে আধুনিকায়ন করে পুনরায় চালু করা হবে। অথচ আজ ৭ মাস পার হয়ে গেলেও মিল চালুর কোন নাম নেই।

আজকের সমাবেশ থেকে আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় খুলনা আঞ্চলিক জোনাল অফিস ঘেরাও কর্মসূচি ঘোষনা করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews