1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

  • Update Time : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৫৬ Time View

এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫ নং ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি-ভিজিএফ দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১ জন ইউপি সদস্যের অনাস্থা আনয়নের বিষয়ে সরেজমিন তদন্ত হয়েছে।
সোমবার বিকালে তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে তদন্ত করেন। এসময় অভিযুক্ত চেয়ারম্যান লুৎফর রহমান বাবু, অভিযোগকারী ইউপি সদস্যগণ ও ভিজিডি-ভিজিএফ’র চাল বঞ্চিত নারীরা উপস্থিত ছিলেন।
ইউপি সদস্যরা জানান, ভিজিএফ’র চাউল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর বিরুদ্ধে জিআর নং- ৩০০/১৮ (ফুল) মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এমনকি ইউপি সদস্যদের সন্মানী ভাতার টাকাও আত্মসাৎ করেছেন তিনি। তাই আমরা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে স্থানীয় সরকার আইনের বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।
এ প্রসঙ্গে চেয়ারম্যান লুৎফর রহমান বাবুকে প্রশ্ন করা হলে তিনি দ্রুত ইউনিয়ন পরিষদ ত্যাগ করেন।
তদন্তকারী কর্মকর্তা উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ জানান, তদন্ত চলমান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য, সরকারী প্রকল্প ও ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিলের অর্থ আত্মসাৎ, চাকুরীর প্রলোভনে অর্থ আত্বসাৎ ভিজিডি-ভিজিএফ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রেক্ষিতে গত ১ লা ডিসেম্বর ২০২০ তারিখ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অনাস্থা প্রস্তাব দাখিল করেন ওই ইউনিয়নের ১১ জন ইউপি সদস্য এর প্রেক্ষিতে আজ তদন্ত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews