1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

কুলাউড়ার শ্রীপুর এলাকায় মানববন্ধন

  • Update Time : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২৯৪ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : কুলাউড়া উপজেলার শ্রীপুরে এলাকাবাসী ও প্রবাসী কল্যান ট্রাস্টের এর আয়োজনে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে গত শনিবার প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী আতিকুর রহমান সোহেলকে স্কুলের নাইট গার্ড বিপুল বিশ্বাস কর্তৃক তাবিজাত করে গুরুতর অসুস্থ করার ঘটনার প্রতিবাদে ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সামাদ সুজেলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাবেক মেম্বার ও বিশিষ্ট শিক্ষানুরাগী জয়নাল আবেদীন খান, যুবলীগ নেতা সাইফুল ইসলাম সেফুল, জয় খান আতিক ও জিষ্ণু রায় চৌধুরী, সহকারী শিক্ষক ওবায়দুর রফিক তপন, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান, ব্যবসায়ী বাচ্চু মিয়া, রক্তদান ফাউন্ডেশনের সভাপতি তরিকুজ্জামান তরিক, লিটন ও পরিবারের পক্ষ থেকে লুৎফুর রহমান প্রমুখ। সভায় বক্তারা প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করেন।

উল্লেখ্য যে, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত শনিবার সকাল ১০টায় প্রধান শিক্ষক পদে ৫জন ও সহকারী প্রধান শিক্ষক পদে ১০জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের উপস্থিত প্রার্থীদের মধ্যে নিয়োগ পরীক্ষা শুরুর পূর্ব মুহূর্তে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নাইট গার্ড লামাপাড়া নিবাসী বিপুল বিশ্বাস (৪৮) প্রধান শিক্ষক পদের প্রার্থী মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতিকুর রহমান সোহেলকে অতর্কিতভাবে মাথায় তাবিজ বুলিয়ে দেয়ার সাথে সাথে তিনি গুরুতর অসুস্থ হয়ে অজ্ঞান হন। পরে তাকে স্থানীয়ভাবে উদ্ধার করে ব্রাহ্মনবাজার মুসলিম এইড হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাকে সিলেট শহরের এক হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনার পর পর এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়ার খবর পেয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভুষণ রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাইড গার্ড বিপুল বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যান। এ ব্যাপারে আহতের ভাই লুৎফুর রহমান বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আটক নাইট গার্ড বিপুলকে রোববার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করেছে। অপরদিকে উক্ত ঘটনার প্রেক্ষিতে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews