এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২৩.১২.২০২৪ সোমবার
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
২৩ ডিসেম্বর/২০২৪ তারিখে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে মোস্তাফিজুর রহমান মোস্তফা আহবায়ক, আলহাজ্ব মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল সদস্য সচিব, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক,অধ্যাপক হাসিবুর রহমান হাসিব যুগ্ম আহবায়ক ও তাসবীর উল ইসলাম কে সদস্য করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।