জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি;
নড়াইলের লোহাগড়া উপজেলায় এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হৃদয় মোল্যা (১৭) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত হৃদয় মোল্যা এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ সময় তার দুই সহপাঠী বন্ধু সামান্য আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
গতকাল বুধবার সকালে কালনা-যশোর মহাসড়কের লোহাগড়া মধুমতি আর্মি ক্যাম্পের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত হৃদয় লোহাগড়ার চরবকজুরি গ্রামের রহমান মোল্যার ছেলে।
জানা গেছে, যশোর থেকে আসা ঢাকাগামী একটি এ্যাম্বুলেন্সের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক হৃদয় গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।