1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

উলিপুুরে অটোচালক হত্যাকান্ডে জড়িত ২জনকে আটক করেছে পুলিশ

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩২৯ Time View

এইচ এম বাবুল, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ– বহুল আলোচিত উলিপুরে অটোরিকশা চালক বাদশা মিয়া হত্যাকান্ডের সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর অঞ্চল আল মাহমুদ হাসান ও অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাদির গ্রাম থেকে জাহাঙ্গীর আলম (৩৫) ও সবুজ মিয়া (২১) কে আটক করা হয়। এ সময় বাদশা মিয়ার ব্যবহৃত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার আটককৃতদের কুড়িগ্রাম আদালতে মাধ্যমে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। আটক জাহাঙ্গীর আলম বুড়াবুড়ি ইউনিয়নের সাদির গ্রামের আজগার বেপারির পুত্র এবং সবুজ মিয়া পার্শ্ববর্তী গ্রামের আব্দুল হামিদের পূত্র। পরে তাদের স্বাকারোক্তি মোতাবেক জাহাঙ্গীরের বাড়ি ও পুকুর থেকে অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গত সোমবার (২৮সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়া পাড়া গ্রামের ওসমান আলীর পুত্র বাদশা মিয়ার (৫০) লাশ উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা মাশানকুড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাদশা মিয়ার ভাই মানিক মিয়া বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসামীদের আদালতের মাধ্যমে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews