1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

আলোচিত সেই সুমির পাশে দাঁড়ালেন জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য

  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৩৫৭ Time View

সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ

বাবা রিক্সা চালক হওয়ায় মেয়েটিকে তালাক দেয় তার স্বামী। এখন সেই মেয়েটি মেডিকেলে ভর্তির চান্স পেয়েছে। ভর্তির অপেক্ষায় আছে। কিন্তু পড়াশুনোর খরচ কে বহন করবে? এমন দ্বিধাদ্বন্দ ও অপার সম্ভবনাময় খবরটি বিগত কয়েকদিনে বেশ কিছু সোস্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লে নজরে আসে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন মহোদয়ের। দুই জন সংসদ সদস্য তাঁদের প্রতিনিধি গণের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সুমির বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন এবং প্রতিনিধি প্রেরণের মাধ্যমে শুভেচ্ছা জানান।

এদিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে সুমির সঙ্গে কথা বলেন সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু মহোদয়। এসময় তিনি সুমির লেখা পড়ার সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দেন। তাঁর তরফ থেকে সুমিকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজা চৌধুরী, দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম সুমন এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু।

অপরদিকে জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এমপি) মহোদয়ের পক্ষে সুমিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রেজা। পরে তার পিতা মাতার হাতে লেখা পড়ার জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয়। হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি মহোদয় সুমির লেখা পড়ার খরচ বহনের আশা ব্যক্ত করেছেন।
এদিকে ভাইরাল হওয়া পোস্টটি নজরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন শিক্ষা বিভাগের প্রফেসর ড. রিয়াজুল হকের। তিনি সুমিকে সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

সুউচ্চ পথে এগিয়ে যাক সুমির মতো মেয়েরা। তার জন্য আমাদের অফুরান শুভেচ্ছা। পুরুষশাসিত সমাজে আর কোনো সুমি যেন পারিবারিক অসহায়ত্বের কারনে বঞ্চনা ও অবহেলার স্বীকার হয়ে পিছিয়ে না থাকে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাই এক হয়ে কাজ করি। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ তরান্বিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews