1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

আর-রহমান এডুকেশন ট্রাস্টের নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ

  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৫৩৮ Time View
বিশ্বনাথ প্রতিনিধিঃ ‘মানবতার কল্যানে আমরা আপনাদের পাশে’ আল্লাহ তাওয়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষে আমাদের মিছিলে আপনি সামিল হতে পারেন এমনই আর-রহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র আহবান। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর রহমান এডুকেশন ট্রাস্ট সমাজের অসহায় দুঃস্থদের পাশে রয়েছে সবসময়। সকল ধরনের সহযোগিতা করা হয়ে থাকে এই ট্রাস্টের মাধ্যমে।
তারই ধারাবাহিকতায় আজ ০১/০৫/শনিবার ২০২১ ইং সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নস্থ এলাহাবাদ রহমান মনজিলে পবিত্র রমজান উপলক্ষে এলাকার দুঃস্থ অসহায় ২ শতাধিক পরিবারের সদস্যদের হাতে আর-রহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এলাকার পরিচিত মুখ তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী বাদশা মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন তালুকদার গিয়াস উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার  সিংগের কাছ আলিম মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ মাও: মাহবুবুল ওয়েছ,  আল-খিদমাহ অরপাহান ইন্সটিটিউট এর প্রিন্সিপাল মাও: কবির আহমদ বুলবুল, দেওকলস হাফিজিয়া ফুরকানিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মুহিবুর রহমান, এলাকার জন প্রতিনিধি মেম্বার সিরাজ উদ্দীন, সৌদি প্রবাসী ও এলাকার মুরব্বী হাজী নিজামুল ইসলাম নৌশা মিয়া, মুরব্বী জবেদ মিয়া, মুরব্বী হাজী মনু মিয়া, হাজী কনা মিয়া, মুরব্বী কমর উদ্দীন, জন প্রতিনিধি মেম্বার আমির উদ্দীন। আরো উপস্থিত ছিলেন মাও ফারুক আহমদ, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার সভাপতি ও এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ অধ্যাপক মাও: মুখলিছুর রহমান।
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার সদস্য  – পীর আমিনুর রহমান – এহসানুর রহমান -মাহফুজুর রহমান – আবিদুর রহমান – রেজাউর রহমান রাজু -মুনিয়িমুর রহমান -হামিমুর রহমান – মানছুর রহমান আতিকুর রহমান- তোয়াছিন এবং তেলিকোনা গ্রামের বিশিষ্ট মুরব্বীয়ানগণ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের কল্যাণে কাজ করাই মানুষের দায়িত্ব। পৃথিবীতে মানব জীবনের মূল মিশনই হচ্ছে মানবতার কল্যাণের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা। আর মানব জীবনের প্রত্যেকটি ভাল কাজ হচ্ছে ইবাদত। ক্ষধার্তকে খাদ্য দান, তৃঞ্চার্তকে পানি দান, বস্ত্রহীনকে বস্ত্রদান, চক্ষুহীনকে চক্ষুাদান, শিক্ষার্থীকে শিক্ষাদান এবং পীড়িতের সেবা দানের মধ্য দিয়েই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আর রহমান এডুকেশন ট্রাস্ট শিক্ষার উন্নয়ন দারিদ্রতা বিমোচন, অসহায় আর্তমানবতার কাজে নিয়োজিত হয়ে মানবতার কল্যাণে কাজ করে অনেক বাধা অতিক্রম করে সংগঠনটি আন্তর্জাতিক ভাবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় অসহায় দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সংগঠনের সার্বিক কল্যাণে আজ অসহায়দের মুখে হাসি ফুটে উঠেছে। প্রতি বৎসরের ন্যায় এই বৎসর ২০০ শত মানুষের মধ্যে ইফতার ও নগদ অর্থ বিতরন করায় প্রত্যেক দাতা ও ট্রাস্টে প্রতিষ্ঠাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরকম কাজ চলমান রাখার দাবী উত্থাপন করেন তিনি।
উল্লেখ্য যে, বৃটেন ও সৌদি প্রবাসী অনেক পরিবার আর-রাহমান এডুকেশন ট্রাস্টের কার্যক্রমে অংশ নিয়ে  সহযোগিতা এবং উৎসাহ প্রদান করে যাচ্ছেন আল্লাহ তাদের কে উত্তম প্রতিদান দান করুন এ আশাবাদ কামনা করে সবার সহযোগিতা প্রত্যাশা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews