1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

লালমনিরহাটে সাংবাদিক সেলিম সম্রাটের উপর হামলাকারী ৩ জন গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৩৪৯ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধি: তথ্য সংগ্রহ করতে গিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাংবাদিক সেলিম সম্রাটের উপর হামলাকারী সেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ জুলাই) সকালে ওই উপজেলার পারুলিয়া তিস্তা নদীর পাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।
এর আগে গত রোববার ওই উপজেলার বড়খাতা ইউনিয়নের উত্তর পাড়া এলাকায় হামলার শিকার হন লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির তথ্য প্রযুক্তি সম্পাদক ও দৈনিক বাহান্নোর আলো পত্রিকার হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম সম্রাট।
ওই হামলার একটি ভিডিও ভাইরাল হলে সারাদেশে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
আটক ৩ জন হলেন, বড়খাতা এলাকার আব্দুর রহমানের পুত্র তাইজুল ইসলাম মুকুট, আলী রেজা বাদল ও তাইজুল ইসলাম মুকুটের পুত্র মিরাজুল ইসলাম হৃদয়।
এবিষয়ে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী বলেন, সাংবাদিক সেলিম সম্রাটের উপর হামলার ঘটনাটি আমলে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করার জন্য লালমনিরহাট পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। সেই সাথে প্রতিবাদ জানানোর জন্য দেশের সকল সংবাদকর্মী ভাইদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
হাতীবান্ধা থানার (ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews