1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যুর অডিযোগ

  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৯৩ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:- কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বামীর নির্যাতনে সুমি খাতুন (১৮) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ৩১ মে সোমবার উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিন বলদিয়া গ্রামের সাদেক আলীর কন্যা সুমি খাতুনের সাথে চরভূরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারী গ্রামের আব্দুল মান্নানের ছেলে তাহাদুজ্জামানের এক বছর আগে বিয়ে হয়।
মেয়ের বাবা সাদেক আলী বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের কারনে আমার মেয়েকে মাঝে মধ্যেই নির্যাতন করত।
ঘটনার দিন সোমবার আমার জামাই আমাকে জানায় যে আপনার মেয়ে সুমি গুরুতর অসুস্হ্য।
খবর পেয়েই আমি মেয়ের বাড়ির পোঁছে দেখি মেয়েকে নিয়ে জামাই এর বাড়ির লোকজন অটোতে তুলে হাসপাতালে নেয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি দেখতে পাই মেয়ের মুখে ফেনা।
এমতবস্থায় অটো নিয়ে ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসার জন্য রওনা দেই।
কিন্তু পাইকের ছড়ার ফূটানিবাজার এলাকায় পোঁছলে আমার মেয়ে গোঙ্গানী দিয়ে আরো বেশী অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে ডাক্তার দেখালে ডাক্তার মেয়েকে মৃত্যু ঘোষনা করে।
মেয়েটির বাবা সাদেক আলী আরোও বলেন, বিয়ের সময় ৮০ হাজার টাকা যৌতুকের চুক্তিতে বিয়ে দেই। ইতোমধ্যে যৌতুকের অর্ধেক টাকা পরিশোধ করেছি।
বাকি টাকা দিতে দেরী হওয়ায় জামাই তাহাদুজ্জামান (২৫) সোমবার তাঁর স্ত্রী সুমিকে মারধর করেন। তার দাবী স্বামীর নির্যাতনেই আমার মেয়ে সুমির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা: সাদ্দাম হোসেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য পুলিশ হেফাজতে নিয়ে গেছে।
ছেলের দাদা আব্দুল আজিজ বলেন, গমের গুড়া খেয়ে আমার নাত বউ সুমি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেশি সালমা বেগম বলেন অসুস্থ্য হওয়ার খবর শুনে ওই বাড়িতে এসে দেখতে পাই তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানতে পেরে ছেলের বাড়িতে গিয়ে শুনতে পাই গমের গুড়া খেয়ে অসুস্থ্য হয়ে পরলে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথে মেয়েটির মৃত্যু হয় বলে শুনেছি।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, একটি ইউ ডি মামলা হবে লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়ছে এবং ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। সত্য উৎঘাটনের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews