মো. নাহিদ হাসান নওগাঁ প্রতিনিধিঃ
বিদায় শুধুই কষ্টই নয় মাঝে মাঝে ভালো কিছুও নিয়ে আসে। তারি ধারাবাহিকতায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বেনীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ২০২২ S,S,C পরিক্ষাথীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে” তাই জ্ঞান অর্জনের জন্যই লেখাপড়ার একটি ধাপ অতিক্রান্ত করতে যাচ্ছেন ২০২২ S,S,C পরিক্ষাথীরা। আগামী ১৯ তারিখে ২০২২ সালের S,S,C পরিক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
এই বিদায় অনুষ্ঠানে বেনীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ভিপি বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, একটি লক্ষ্য ঠিক করো। সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক, পেশী, রক্তনালী – পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ।”
সাফল্যের জন্য তোমাকে ৩টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।” ০৩. “তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো।
বক্তব্য উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আলহাজ্ব মো আব্দুল মান্নান বলেন,বিদায় মানে সবকিছু ভুলে যাওয়া নয় বরং বিদায় মানে হলো অতীত স্মৃতি মনে রেখে বেচে থাকার শুরু।
পরিশেষে বিদায়ী ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান উক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাথীরা এবং দোয়ার মাধ্যমে উক্ত বিদায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি নজরুল শাহ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।