1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 
শিরোনাম
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 

বিশ্বনাথের অলংকারিতে ৫ হাজার বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৬২৯ Time View

বিশ্বনাথ প্রতিনিধি:

বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারি ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এর উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সবুজ বনায়নের লক্ষ্যে ইউনিয়নের প্রতিটি গ্রামে এই কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে পুরো সপ্তাহ জুড়ে ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা ও রাস্তার পাশে ফলজ, বনজ এবং ভেষজের ৫ হাজার চারা রোপণ করতে আজ আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১১ অক্টোবর দুপুরে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন চেয়ারম্যান আতিকুর রহমান লিটন ।

নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এর সভাপতিত্বে ও মিডিয়া ব্যাক্তিত্ব বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক এ কে এম তুহেম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের কৃতিসন্তান সালিশ ব্যাক্তিত্ব হাজী আব্দুল মুতলিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টেংরা গ্রামের কৃতিসন্তান বাবুল খান, পেশকার গাঁও গ্রামের আকলিছ আলী, প্রবীণ মুরব্বি আসকর আলী, আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মানিক মিয়া, সমাজ সেবক গিয়াস উদ্দিন, প্যানেল চেয়ারম্যান (১) ফজলু মিয়া, প্যানেল চেয়ারম্যান (২) আমিনা বেগম, প্যানেল চেয়ারম্যান (৩) নরুল হক।

এসময় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আল মুছিম স্কুল এন্ড কলেজের ছাত্র শরিফ উদ্দিন মুন্না, গীতা পাঠ করেন ছাত্রী শুপ্রভা রানী প্রমি।

বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন,  ওয়ার্ড সদস্য সগির আলী, বশির উদ্দিন, কামরুল ইসলাম ও হানিফ আলী। বক্তব্য রাখেন ফরিদ মিয়া, যুবনেতা মাছুম আহমদ,  কামরান আহমদ ও সুয়েব আহমদ প্রমুখ।

আলোচনা শেষে ইউনিয়ন পরিষদের সম্মুখে দুটি চারা রোপণ করে এর যাত্রা শুরুর পর বিভিন্ন রাস্তা ও হাজী ইয়াছিন উল্লাহ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একাধিক বৃক্ষ একসাথে রোপন করেন চেয়ারম্যান, শিক্ষক,  শিক্ষার্থীবৃন্দ।

এসময় এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews