1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

ঝালকাঠি পৌর এলাকায় দিনদুপুরে বাসা থেকে স্বর্ণালংকার লুট, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • Update Time : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৫১ Time View

মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের একটি বাসা থেকে স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়েছে একদল চোর। এ সময় দুই যুবককে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। বুধবার সকাল ১১টার দিকে কৃষ্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। দিনের বেলা এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আটককৃতরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার কামরুল ইসলাম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার বারুহার গ্রামের রেজাউল মৃধা (৩২)। পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষ্ণকাঠি এলাকার বিশ্বরোডের পাশে একটি ভবনে থাকেন মাকসুদা বেগম। তাঁর স্বামী মো. শহজাহান ঢাকায় চাকরি করেন। সকাল ১১টার দিকে মাকসুদা চায়ের পাতা কিনতে বাসার সামনে একটি দোকানে যান। এ সুযোগে মোটরসাইকেল এসে দুই যুবক মাকসুদার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও দুই ভরি সোনার গহনা লুটে নেয়। এরই মধ্যে মাকসুদা ঘরে এসে দুই যুবককে দেখতে পেয়ে চিৎকার দেয়। স্থানীয়রা ছুটে এসে তাদের হাতে নাতে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ এসে দুই যুবককে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। মাকসুদা বেগম বলেন, আটক দুই যুবকের সঙ্গে আরো লোকজন ছিল। টাকা ও সোনার গহনা নিয়ে তারা পালিয়েছে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে কিছু পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আমরা চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews