1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 
শিরোনাম
লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্ব অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে আরইআরএমপি-৩ প্রকল্পের চেক হস্তান্তর

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ‘র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) এর নারী কর্মীদের মাঝে চেক হস্তান্তর ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক হস্তান্তর ও সনদ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে নারী কর্মীদের আত্মকর্মসংস্থান বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবিদা সুলতানা। সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাইদ মিয়া।
অনুষ্ঠানে ৬১ জন নারী কর্মীর মাঝে ৬৯ লাখ ৭২ হাজার ৫৫৬ টাকার চেক হস্তান্তর সহ সনদ বিতরণ করা হয়। আর্থিক চেক ও সনদ পেয়ে নারী কর্মীরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘এই টাকা আপনাদের অনেক কষ্টার্জিত টাকা। এই টাকা দিয়ে এমন কিছু করবেন যাতে সংসারে সাচ্ছন্দ্য ফিরে আসে।’ তিনি দুস্থ ও অসহায় নারীদের আর্থ সামাজিক উন্নয়নে এই প্রকল্প পরিচালনার জন্য উপজেলা প্রকৌশলীকে ধন্যবাদ জানান।
উপজেলা প্রকৌশলী জানান, আরইআরএমপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নের ৬১ জন দুস্থ ও নারী শ্রমিক ২০২০ সালের ১ জুলাই হতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত চার বছর কাজ করেছেন। পিছিয়ে পড়া নারী, বিধবা এবং নারী প্রধান পরিবারের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এ প্রকল্প পরিচালিত হয়। প্রকল্প শেষ হওয়ার পর তারা যাতে স্বচ্ছলভাবে সংসার পরিচালনা ও ব্যয়ভার বহন করতে পারে সেজন্য তাদের মজুরি হতে সঞ্চয় হিসেবে কিছু টাকা কর্তন করে রাখা হতো। এই কর্তনকৃত সঞ্চয়ের টাকার চেক আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews