মোঃ শাহিন উদ্দিন:
যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথের টেংরার মোঃ আনোয়ার বখত চৌধুরী জামাল মিয়াকে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য মনোনীত করা হয়েছে। সম্প্রতি ক্লাবের বিশেষ এক বৈঠকে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হিসাবে মনোনীত করা হয়।
আনোয়ার বখত চৌধুরী ১৯৮০ সালে বিশ্বনাথের টেংরা চৌধুরী বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তার পিতা – মৃত ইদ্রিস বখত চৌধুরী ( মাসুক মিয়া) মাতা – রাবেয়া বেগম চৌধুরী। তার ৩ ভাই ও ২ বোন। বড় ভাই শহিদ বখত চৌধুরী (পিন্টু) তিনি সিলেটের একজন বিশিষ্ট ব্যবসায়ি, দ্বিতীয় ভাই দিলওয়ার বখত চৌধুরী তিনিও একজন ব্যবসায়ি। ১বোন যুক্তরাজ্যে স্হায়ী ভাবে বসবাস করেন এবং অন্যজন বাংলাদেশে স্বামী ছেলে মেয়েকে নিয়েই আছেন।
আনোয়ার বখত চৌধুরী টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী পাশ করে ভর্তি হন বেতসান্দি দ্বি – পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে এস এস সি পাশ করেন। তিনি ২০০৭ সালে স্হায়ী ভাবে যুক্তরাজ্যে গমণ করেন। বর্তমানে সেখানে নিজস্ব রেষ্টুরেন্ট ব্যবসার ব্যবসার সাথে জড়িত রয়েছেন এবং খুবই ভালো মানের ব্যবসায়িক কার্য চালিয়ে যাচ্ছেন।
তিনি ২০১৬ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার সুয়াতিয়র গ্রামের ( গোয়ালিয়া বাজার) এনামুল হক চৌধুরী ও হাওয়া বেগম চৌধুরীর মেয়ে নিলা বেগম চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ১ ছেলে ও ১ মেয়ে।
টেংরার বদরউদ্দিনের মাজারটি হচ্ছে আনোয়ার বখত চৌধুরীর বংশধরের। বদর উদ্দিনের মাজার প্রধান ব্যক্তিত্ব ছিলেন কালামিয়া চৌধুরী। এই কালামিয়া চৌধুরী হচ্ছেন আনোয়ার বক্ত চৌধুরীর দাদার ভাই।
বর্তমানে আনোয়ার বখত চৌধুরীর ভাই দিলওয়ার বক্ত চৌধুরী উক্ত মাজারের খাদিমের দায়িত্ব পালন করছেন।
জানায়ায়, দিলওয়ার বখত চৌধুরী ছোট বেলা থেকে একজন নম্র, ভদ্র চরিত্রবান ব্যক্তিত্বের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব। তার চারিত্রিক গুণের প্রকাশ বন্ধু মহলসহ বিভিন্ন স্হান থেকে প্রকাশিত হয়। আনোয়ার বখত চৌধুরী একজন ক্রিকেটার ছিলেন। ক্রিকেটকে তিনি খুবই ভালো বাসতেন।
তিনি টেংরা বার্তাকে জানান, আমার জন্ম বাংলাদেশে এবং আমার পূর্ব পরুষও বাংলাদেশে। বাংলাদেশের প্রতি আমার টান আছে এবং থাকবে এটাই স্বাভাবিক। সেই জন্য এলাকাবাসীর কল্যাণে কাজ করার ইচ্ছা আমার রয়েছে। আর আমার সাধ্যমত এলাকার গরীব, অসহায় ও দুঃখীদের কল্যাণে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
আনোয়ার বখত চৌধুরী, সাংবাদিক ও সংবাদপত্রের কল্যাণে কাজ করতে এগিয়ে এসেছেন। তাক বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব থেকে আন্তুরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।