1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শিরোনাম
নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে এনসিপির কমিটি গঠন: আহবায়ক নাজমুল, সদস্য সচিব তানভির কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

খুলনা বিভাগীয় কমিশনারের সাথে লোহাগড়ার সরকারি কর্মকর্তাদের মতবিনিময় ও বৃক্ষ রোপণ

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুনের সাথে লোহাগড়া উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার উপজেলার উন্নয়ন, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের সাফল্য, সম্ভাবনা এবং বিদ্যমান সমস্যার বিষয়গুলো তুলে ধরেন।

বিভাগীয় কমিশনার এসময় সরকারি কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।তিনি উপজেলার উন্নয়নে সকল দপ্তরের মধ্যে সমম্বয় ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শেখ আবুল হাসনাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, লোহাগড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আলী আকবর, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লক্ষীপাশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু আনাস মো. নাসের, উপজেলা সমবায় কর্মকর্তা ও লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাছুম খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, তথ্য কর্মকর্তা তানিয়া খানম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুনসহ বিভিন্ন দপ্তের কর্মকর্তারা।

সভা শেষে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা এবং নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম একটি বকুল গাছের চারা রোপণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews