1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
শিরোনাম
লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার

লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৬ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলে জাঁকজমকপূর্ণ, বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৮ থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী বিদ্যালয় মাঠে লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া, সাহুিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সকাল ৮ টায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধনী পর্বে উপস্থিত অতিথিদের সঙ্গে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও অলিম্পিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন লোহাগড়া উপজেলার এল এস এন ইউ ইনষ্টিটিউশন (সত্রহাজার) উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন।

বিকেল ৩ টায় লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুল চত্বরে যেমন খুশি তেমন সাজো, কবিতা আবৃত্তি, ছোট ছোট সোনা মনিদের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও মঞ্চে নৃত্য দিয়ে দর্শকদের মন মাতিয়ে তোলেন অতিথি নৃত্য শিল্পী লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের শিক্ষক উপমা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সামিয়া রহমান। এবং গান পরিবেশন করেন উপজেলার বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস

সন্ধ্যা সাড়ে ৭ টায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক শিল্পী খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার এল এস এন ইউ ইনষ্টিটিউশন (সত্রহাজার) উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, প্রভাষক মো. ইয়াসের আরাফাত, সৈয়দ মামুন রেজা রুবেল, সিনিয়র সাংবাদিক জহুরুল হক মিলু, সাংবাদিক মে. মান্নু মিয়া, লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের শিক্ষক মীম,তৃনা, সাথী, মুন্নী, খাদিজা, উপমা, নাঈমা প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে লোহাগড়া লিটল চিলড্রেন ইংলিশ স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক শিল্পী খানম উৎসাহমূলক বক্তব্য দেন। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষা হতে হবে সুশিক্ষা। শিক্ষার পাশাপাশি মানসিক বিকাশ ও শরীর গঠনের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। পরিবারের শিক্ষার পরই শিক্ষার্থীরা বিদ্যালয়ে শিক্ষাকে ধারণ করে। সবাইকে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান তিনি। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে শৃঙ্খলা, সময়জ্ঞান ও নিয়মানুবর্তিতার প্রতি খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews