1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

বাংলাদেশ থেকে ফেরত যাওয়া ত্রিপুরার যুবককে বিএসএফের গুলি

  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ Time View

ডেস্ক:

স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে বেড়াতে এসেছিলেন ত্রিপুরার যুবক। ফেরার পথে বিএসএফ গুলি করে তাকে। সূত্রে প্রকাশ, পাচারকারী সন্দেহে তাকে গুলি করে বিএসএফ। বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন এই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম রনি আহমেদ। বাড়ি পুটিয়া ২নং ওয়ার্ড এলাকায়। ২দিন আগে স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশ খাগড়াছড়ি এলাকায় বেড়াতে গিয়েছিল রনি। তার কাছে কোনও বৈধ নথি নেই। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় সে স্ত্রীকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পথে পুটিয়ায় ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকায় ১৫১ নং গেটে বিএসএফ গুলি ছুড়ে। রনিকে অবৈধ পাচারকারী ভেবে ভুল করেছিল বিএসএফ। স্ত্রীর সামনেই গুলিবিদ্ধ হয় সে। চিৎকার শুনে সীমান্ত এলাকার লোকেরা ছুটে আসে। রনি আহমেদকে নিয়ে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থা বেগতিক দেখে আগরতলা জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু কোলে ঢলে পড়েন রনি আহমেদ। এনিয়ে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews