বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে অবস্থিত বেবি কেয়ার স্কুলের ৮ এসএসসি পরীক্ষার্থী ট্যালেন্টপুল সহ সাধারণ বৃত্তি অর্জন করেছে।
এই স্কুল থেকে গেল এসএসসি পরীক্ষায় প্রথম বারের মত ১২ শিক্ষার্থী অংশগ্রহন করে শতভাগ পাসের সাফল্য অর্জন করে। এরমধ্যে ৮ জনেই সরকারী বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে ১ জন এবং বাকি ৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
এসএসসি ১ম ব্যাচ ২০২৩ এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মানবিক বিভাগ থেকে বদরুল আমিন খাঁ ট্যালেন্টপুল ও ওসমান গণি নাদিম, শাকিলা বেগম, তারেক আহমদ, গোলাম মাওলা শাফি, ইকরাম হুসেন, নাবিদুল হাসান, জাকির হোসেন খোকা সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
ছাত্র/ছাত্রীদের এমন সাফল্যে স্কুল প্রতিষ্ঠাতা পরিবার, ম্যানেজিং কমিটি, ছাত্র/ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সুবাতাস বইছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।