বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চি গাঁও গ্রামের জহুরা উসমান দাখিল মাদ্রাসায় দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ইউনিয়নের সমাজসেবামূলক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসার কনফারেন্স হল রুমে আনুষ্ঠানিক এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
২০২৬ সনের দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে দীর্ঘদিন ধরে শিক্ষা উপকরণ বিতরণ, ছাত্র ছাত্রীদের বেতন সহায়তা প্রদান, স্কুল ড্রেস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করে আসছে সোনাপুর চ্যারিটি গ্রুপ। এই ধারাবাহিকতায় আজ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র ছাত্রীদের শিক্ষা উপকরণ ও সম্মান স্মারক উপহার প্রদান করা হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক আঃ করিম এর পরিচালনায় সহকারী শিক্ষক দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক নবীবুর রহমান, চ্যারিটি সদস্য সাংবাদিক ফারুক আহমদ, তারেকুল ইসলাম, মঙ্গলগীরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদুজ্জামান জাহিদ, চ্যারিটি সদস্য লাহিন নাহিয়ান তালুকদার, সংবর্ধিত শিক্ষার্থী ফাহিম আহমদ।
৮ম শ্রেণির শিক্ষার্থী হাবিব আল ওহি’র পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, মানিক মিয়া, সহকারী শিক্ষক জৈন উদ্দিন, আঃ মজিদ, মাহফুজর রহমান, শিউলি বেগম, নাছিমা বেগম সহ মাদ্রাসার ছাত্র ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।