1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান  নড়াইলে কবি-সাহিত্যিকদের মাসিক সাহিত্যের আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক সংগঠনের মিছিল ও আলোচনা সভা লোহাগড়ায় নানা আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান: ২০২৫-২০২৭ সালের কমিটি গঠন

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৫১৮ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগানের ২০২৫-২০২৭ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রকাশ ও নতুন কমিটির শপথ অনুষ্ঠান গত ৪ অক্টোবর স্থানীয় বনফুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটির মাধ্যমে নতুন কমিটির নাম প্রকাশ করা হয়৷
নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, শেখ আওলাদ আলী, মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া , মোঃ আজাদ হোসেন, মুজিব আহমদ মনির, ও এন ইসলাম।
অনুস্টানের প্রথম পর্বে ক. ম. নজরুল ইসলাম অপুর পরিচালনায় ও জনাব ময়নুল হকের সভাপতিত্বে সকলের সম্মতিতে মোঃ নজরুল ইসলাম শামীমকে সভাপতি ও মাশুক আহমাদকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি শেখ ইসমাইল আলী,(দরাজ), ক,ম নজরুল ইসলাম (অপু), মোঃ ছালিক মিয়া, ও মোঃ আব্দুল কাদির রানা।
সহ-সাধারণ সম্পাদক শাহ সেবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হক (জুনু),সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আজহার আলী, কোষাধ‍্যক্ষ মোহাম্মদ শামসুর রহমান, সহ কোষাধক্ষ্য সোহেল মিয়া, ক্রীড়া সম্পাদক শায়েস্তা মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা ইকবাল আহমদ, মহিলা সম্পাদিকা রুনা বেগম, সহ মহিলা সম্পাদিকা লিপি বেগম।

কার্যকরী সদস্য, মোঃ সূরাব আলি, হাবিবুর রহমান জামিল, গৌরাঙ্গ দে, ইউসুফ খান ও মোহাম্মদ মাইকেল.
নতুন কমিটিকে শপথ পাঠ করান মোঃ আজাদ হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত সাধারন সম্পাদক মাশুক আহমাদের পরিচালনায় ও মোহাম্মদ নজরুল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুজিব আহমদ মনির, সদ্য সাবেক সভাপতি মইনুল হক, নির্বাচন কমিশনার শেখ আওলাদ আলী, এডভোকেট আব্দুর রশিদ ও মোহাম্মদ আব্দুল কাদির রানা।

বক্তারা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে এই কমিটির মাধ্যমে বিশ্বনাথের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে, ভালো কাজের মাধ্যমে মিশিগানে তাদের অবস্থান সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

নতুন সভাপতি তার বক্তব্যে সকলের সাহায্য সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে বিশ্বনাথ সোসাইটির কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ও সকলের দোয়া কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল খালিক, সৈয়দ সুলেমান, ফেরদৌস মিয়া,শেখ সুরক মিয়া,মোঃ সমুজ আলী, মোহাম্মদ সোহরাব আলি প্রমুখ।
পরিশেষে মোনাজাত ও মধ্যাহ্নভোজ এর মাধ্যমে সভার পরিসমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews