1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নড়াইলে দু’পক্ষের সং ঘ র্ষে নি হ ত- ৪ লোহাগড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র আশরাফুল মারা গেছেন জিতপারপুর-এ নিরীহ কৃষকদের বি রু দ্ধে মিথ্যা নিউজের অ ভি যো গ কোম্পানীগঞ্জে প্রবাসী জামশিদ আলীর উদ্যোগে ২০০ অসহায় পরিবারের মধ্যে রমজান মাসের উপহার বিতরণ, ফুলবাড়ীতে প্রবাসীর অর্থায়নে মসজিদ উদ্বোধন বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্ট ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  লোহাগড়ায় সাধক কবি তারক গোঁসাইয়ের ১১১তম তিরোধান তিথীর ৪ দিনব্যাপী অনুষ্ঠান শুরু শ্যামনগরে সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নড়াইলে দু’পক্ষের সং ঘ র্ষে নি হ ত- ৪ লোহাগড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র আশরাফুল মারা গেছেন জিতপারপুর-এ নিরীহ কৃষকদের বি রু দ্ধে মিথ্যা নিউজের অ ভি যো গ কোম্পানীগঞ্জে প্রবাসী জামশিদ আলীর উদ্যোগে ২০০ অসহায় পরিবারের মধ্যে রমজান মাসের উপহার বিতরণ, ফুলবাড়ীতে প্রবাসীর অর্থায়নে মসজিদ উদ্বোধন বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্ট ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  লোহাগড়ায় সাধক কবি তারক গোঁসাইয়ের ১১১তম তিরোধান তিথীর ৪ দিনব্যাপী অনুষ্ঠান শুরু শ্যামনগরে সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান আরিফুল হকের বিজয়ে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর বিএনপির দোয়া মাহফিল, মিষ্টি বিতরণ সাতক্ষীরার ৪ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত লালমনিরহাট-১ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী রাজিব প্রধান নড়াইল-১ আসনে বিএনপি,২ আসনে জামায়াত প্রার্থীর জয় সিলেট -২ আসনে ইতিহাস গড়ে বিজয়ের হাঁসি হাসলেন তাহসিনা রুশদির লুনা

নড়াইলে দু’পক্ষের সং ঘ র্ষে নি হ ত- ৪

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের সিংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের ৪ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মাঝে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান। এসময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews