বিশ্বনাথ প্রতিনিধি ঃ
বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০২৪ ইং এর একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ই আগস্ট কলেজের হল রুমে নবাগত ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই নবীনবরণ। অত্র কলেজ বিভাগের যুক্তিদ্যার প্রভাষক শরিফ উদ্দিন এর পরিচালনায় ও অত্র প্রতিষ্ঠানে সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ রহিম। দেওকলস ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, ফরিদ মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কলেজের সহকারি প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন। কলেজের বাংলা প্রভাষক মিম ছাবির ও স্কুলের সহকারী শিক্ষক আশফাকুর রহমান আশফাক প্রমূখ। এবং উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এসম উপস্থিত ছিলেন সদস্যবৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
বিজ্ঞজনেরা নবাগত শিক্ষার্থীদেরকে আন্তরিক স্বাগত জানান। অতিথিবৃন্দ তাদের আলোচনায় শিক্ষার্থীদের সময়ানুবর্তিতাকে অগ্রাধিকার দিতে এবং লক্ষ্য স্থির রেখে পড়ালেখা চালিয়ে যেতে পরামর্শ প্রদান করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।