1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

বিশ্বনাথ ক্যাম্ব্রিয়ান স্কুলের ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ Time View

 

মোঃ সায়েস্তা মিয়া ,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব,গণতন্ত্র চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীলতার লক্ষ্যে বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুলে ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

৯ই এপ্রিল(বৃহস্পতিবার) সকাল১০টা থেকে  স্কুলের ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দেয়।

সকাল থেকে ৩শত ৫জন খুদে ভোটারদের কলকাকলিতে মেতে উঠে স্কুল ক্যাম্পাস।

এ সময় প্রার্থীদের পোষ্টারে সাজানো হয় স্কুল ক্যাম্পাস।

সাধারণ ভোটের মতই ছাত্রছাত্রীদের মধ্য থেকে নির্বাচিত প্রিজাইজিং অফিসার, পোলিং অফিসার, ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনের সকল আয়োজনের মধ্য দিয়ে  স্কুলে ১বছরের জন্য ভিপি,জিএস,এজিএস,কোষাধ্যক্ষ ও শ্রেণিভিত্তিক  প্রতিনিধি নির্বাচন করা হয়।

বিকেলে কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সুমন।

এ বছর ভিপি পদে নির্বাচিত হয়েছেন বই প্রতিকে সাদিয়া আক্তার,জিএস পদে কলম প্রতিকে হুমায়রা ইয়াসমিন জেবা,এজিএস পদে স্মৃতিসৌধ প্রতিকে নুসরাত জাহান,কোষাধ্যক্ষ পদে ঘড়ি প্রতিকে ফাহিম আহমদ।

শ্রেণি প্রতিনিধি হিসেবে ১০ম শ্রেণির আব্দুল্লাহ আহ হোসাইন,৯ম শ্রেণির রাহুল আহমদ,৮ম শ্রেণির সাইদুল ইসলাম, ৭ম শ্রেণির আল ইয়ামিন ফারদিন,৬ষ্ঠ শ্রেণির এহসান রাফি,৫ম শ্রেণির আল মারওয়ান রাকিন,৪র্থ শ্রেণির ওলিউর রহমান,৩য় শ্রেণির আবিদা বেগম(সিলেকশন),২য় শ্রেণির ইজমা, ১ম ও শিশু শ্রেণির তানহা বেগম(সিলেকশন) নির্বাচিত হয়েছেন।

শিক্ষার্থীরা বলেন,এ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জানতে পারছি কিভাবে একটি  ভোট গ্রহণ করতে হয়, গোপন কক্ষে কিভাবে ভোট দিতে হয়,ভোট গননা করতে হয়, আঙ্গুলে অমোচনীয় কালী দিতে হয়,আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখতে হয় ইত্যাদি বিষয়।

ভিপি,জিএস,এজিএস,কোষাধ্যক্ষ ও শ্রেণিভিত্তিক  প্রতিনিধি পদে ৩২জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করেছেন।

প্রধান সমন্বয়ক ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ দুলাল আহমদ বলেন,আমরা ৬ষ্ঠ বারের মতো সফলতার সাথে এই কাউন্সিল সম্পন্ন করতে পেরেছি।

নির্বাচিত সকল প্রতিনিধিরা স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে শিক্ষক মন্ডলীর সাথে কথা বলতে পারবে।আশাকরি প্রতি বছর আমরা এই আয়োজন অব্যাহত রাখব।

সময় উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহিন আহমদ রাজু,ভাইস প্রিন্সিপাল রফিক আহমদসহ সহকারী শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews