1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 
শিরোনাম
বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক  ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা নড়াইলে বস্তায় মিললো ৩৮ কেজি গাঁ/জা, নারী আ/ট/ক  লোহাগড়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত কোম্পানীগঞ্জে ভারতীয় মা/দক/সহ আ/ট/ক ২ বিশ্বনাথে ক্যা/ন্সা/র আ/ক্রা/ন্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান 

বিশ্বনাথ ক্যামব্রিয়ান কলেজের স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন

  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২১৪ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ শাখার বার্ষিক স্টুডেন্ট কাউন্সিল ২০২৪ সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ মে ) সকাল ১১টা হতে, ৪টি পদে ৩য় শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত ক্লাস সমূহে মোট ভোটার সংখ্যা ৩৬৫জন। এতে কাস্টিং হয়েছে ৩১২ ভোট।
কলেজ শাখার তিনটি পদে বিজয়ী হয়েছেন: এমদাদ আহমেদ সাকিব (ভিপি), নাদিয়া আক্তার তান্নি (জিএস), আফজাল হোসেন (কোষাধ্যক্ষ)।

ক্লাস ক্যাপ্টেন হিসেবে যারা বিজয়ী হয়েছে: আব্দুর রহিম সাব্বির (১০ম), রাজু আহমেদ (৯ম), মাজেদ আহমেদ (৮ম), নাজমুল আহমদ রিয়াদ (৭ম), তাহিয়া (৬ষ্ঠ), আল ইয়ামিন ফারদিন (৫ম), মাহমুদা আক্তার তানিশা (৪র্থ), আল মারওয়ান রাকিন (৩য়)। স্কুল শাখার প্রতি শ্রেণিতে নিজ নিজ ক্লাসের শিক্ষার্থীদের গোপন ব্যালটের মাধ্যমে ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত করা হয়।

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের অধিকার। প্রতিটি শিক্ষাঙ্গনে যোগ্য এবং মেধাবী নেতৃত্ব তৈরির মানসে-প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষানীতিকে শ্রদ্ধা রেখে, বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এই স্টুডেন্ট কাউন্সিল অনুষ্ঠান হাতে নেয়।

ক্যামব্রিয়ান স্টুডেন্ট কাউন্সিল ২০২৪ এর নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন ও ফলাফল ঘোষণা করেন: অধ্যক্ষ দুলাল আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার রফিক আহমদ, সহকারী শাহীন আলম বিজয় ও বুশরা বেগম। প্রিজাইডিং অফিসার পূর্ণিমা পাল বর্ষা, সাব্বির আহমেদ, সহকারী বাপ্পি মালাকার ও রুপালি তালুকদার। পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে-ক্যামব্রিয়ান ছাত্র সংসদের বর্তমান দায়িত্বশীলরা।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দীন, পরিচালক মুহাম্মদ সুমন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ’র শিক্ষক আখতারুজ্জামান জাহিদ, সাবিনা বেগম, আনহার আহমদ, আবদুল মুবিন আলেক, হাফিজ আবুল লেইছ, নাঈমা বেগম, ইশরাত জাহান, হাফছা বেগম ও তানিয়া আহমেদ।

স্টুডেন্ট কাউন্সিলের রিটার্নিং অফিসার ও কলেজের অধ্যক্ষ দুলাল আহমেদ বলেন, আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া প্রতিটি রুপরেখা অনুযায়ী চলছে, আজকে স্টুডেন্ট কাউন্সিলে উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে, এই শিশুরাই আগামীর উন্নতশীল রাষ্ট্র গঠনে হাতিয়ার হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। বিজয়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই ও প্রতিষ্ঠানের অভিভাবক, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews