বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ৭ বছর ধরে পলাতক থাকা অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ মোট ৭টি জিআর ওয়ারেন্টভুক্ত আসামি লিটন মিয়াকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিটন মিয়া বিশ্বনাথ পৌরসভার ৮ নং ওয়ার্ডের জানাইয়া গ্রামের মৃত এলাই মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, লিটন মিয়া দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল। বিশ্বনাথ থানা ও মৌলভীবাজার থানা এলাকায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনসহ মোট ৭টি মামলা রয়েছে।
বিশ্বনাথ থানার এসআই রতন কুমার হালদার জানান, আসামিকে গ্রেফতার করে আজ ৩০ জুন দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।