নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নবাসী সহ দেশ ও প্রবাসে বসবাসরত মুসলিম উম্মাহ কে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী ইমাম নুরুর রহমান।
যুক্তরাজ্য প্রবাসী ” মানবতার কল্যাণে আমরা আপনার পাশে স্লোগান নিয়ে দীর্ঘ দিন ধরে পথ চলা সংগঠন ” আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান (পরিচালক) বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা ইমাম নুরুর রহমান সমস্ত মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় তিনি বলেন, পুরো এক মাস সংযমের সাথে মুসলমানরা রোজা রেখে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন করেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর হক্ব আদায়ের পাশাপাশি বান্দার উপর অর্পিত হক আদায় করতে হবে। আপনার চার পাশের সকল মানুষের ভালমন্দের খোঁজ খবর রাখতে হবে। তাদের সমস্যা সমাধানের চিন্তা মাথায় রেখে পাড়া প্রতিবেশীর সাথে ভাল ব্যাবহার, সুসম্পর্ক, ভ্রাতৃপ্রেমী সমাজ নির্মাণে নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা রাখতে পারলে আমাদের ইহকাল ও পরকালে মুক্তি নিশ্চিত। আল্লাহ আমাদের সবাইকে ইসলামি মূল্যবোধে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশে বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে জানাই ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমিন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।