জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আয়োজনে শনিবার সকাল সাড় ১১ টায় লোহাগড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা শেখ মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা এস.এম ছালেকিন আমীর, বীর মুক্তিযোদ্ধা শরিফ ইকলাছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দীন ফকির প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম একজন সৎ ও মানবিক কর্মকর্তা। তার দায়িত্ব কালীন সময়ে রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যেখানে সমস্যার কথা শুনেছেন তিনি সেখানেই ছুটে গিয়ে স্থানীয় জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছেন। এ সময় বক্তারা আরও বলেন, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তিনি ধৈর্য্যর সাথে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন যা দেশের মধ্যে নজিরবিহীন। এজন্য লোহাগড়ার মানুষের সকলের একটায় প্রাণের দাবি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলির আদেশ বাতিল করত স্ব-স্থানে রাখার জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিকট দৃষ্টি আকর্ষণ করেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।