1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা

কোম্পানীগঞ্জে টাকা নিয়ে মারামারিতে বন্ধুর হাতে বন্ধু খুন

  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৪১ Time View

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে এক বন্ধুর হাতে আরেক বন্ধু নিহত হয়েছে। শুক্রবার বিকালে ভোলাগঞ্জ সাদাপাথর সংলগ্ন সীমান্তবর্তী কমলাছড়ায় এ ঘটনা ঘটে। নিহতের পুরো পরিচয় জানা না গেলেও তার নাম বাপ্পি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাপ্পি ও তাজ উদ্দিন শুক্রবার সাদাপাথর এলাকায় বেড়াতে আসেন। সেখান থেকে তারা সীমান্তবর্তী কমলাছড়ায় যায়। সেখানে গিয়ে টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় তাজ উদ্দিন পাথর দিয়ে বাপ্পির মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে সে নিজেই স্থানীয় বিজিবি ক্যাম্পে গিয়ে হত্যার বিষয়ে জানায়। এর আগে তারা এক সপ্তাহ শাহ জালাল মাজারে ছিল। সেখান থেকে এসেছিল সাদাপাথর। বাপ্পির পরিচয় পাওয়া না গেলেও হত্যাকারী তাজ উদ্দিনের পরিচয় পাওয়া গেছে। সে সুনামগঞ্জের তাহিরপুরের বলাইকান্দী গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান জানান, হত্যাকান্ডের সাথে জড়িত তাজ উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। লাশ পুলিশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে এসেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews