1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

লোহাগড়ায় বন্যার কারণে সীমিত পরিসরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৫৩ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও অনাড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় লোহাগড়ার নিতাই-গৌর সুন্দর জিউর মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা নেতৃত্ব দেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি মো: জহুরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। এ সময় লোহাগড়া পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মিলু শরীফ, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিন আজাদ।

শোভাযাত্রা শেষে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শংকর অধিকারীর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, সহকারী অধ্যাপক কার্তিক অধিকারী, ডাঃ প্রবীর কুমার দে শ্যাম, তারক গোসাই মন্দির পরিচালনা পর্ষদের আহবায়ক পরিক্ষীত সিকদার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর রায়, জেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ টিকাদারসহ প্রমুখ। পরে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের আয়োজনে সোমবার রাতে শ্রীকৃষ্ণ পূজা, ধর্মীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পর্ষদের পক্ষ থেকে বন্যার্তদের জন্য আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যার কারণে সীমিত পরিসরে লোহাগড়ায় জন্মাষ্টমী পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews