1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

এইচএসসি পরীক্ষার ডিউটি রেখে পৌরসভার বাজেট মিটিংয়ে শিক্ষক হুমায়ুন কবির রিন্টু

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১২৯ Time View

নড়াইল প্রতিনিধিঃ

চলমান উচ্চমাধ্যমিক ও সমমান (এইচ এস সি) পরিক্ষার ডিউটি করার মধ্যখানে নড়াইল পৌরসভার বাজেট মিটিংয়ে সাংবাদিক নামধারী শিক্ষক হুমায়ুন কবির রিন্টুর উপস্থিতি থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে জনমনে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। পরীক্ষার মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার মাঝে সামান্য টাকার জন্য বাজেট সভায় যোগ দেওয়া কি উচিত ছিল? এমকি এই কাজটি তিনি করতে পারেন কি না।

সারাদেশে আজ ৩০ ই জুন ২০২৪ ইং তারিখে উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। সকাল দশটা থেকে দুপুর এক ঘটিকা পর্যন্ত পরীক্ষা চলছে।
নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক হুমায়ুন কবির রিন্টুর নড়াইল সরকারী মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়ার দায়িত্ব ছিল।

অথচ তিনি তার সে দায়ীত্ব পালন করার মাঝেই বেলা সাড়ে ১২ টার দিকে নড়াইল পৌরসভার ২০২৪ -২০২৫ সালের বাজেট মিটিংয়ে উপস্থিত হন।
পৌরসভার কর্মচারী শাহীনা আক্তার জানান, হুমায়ুন কবির রিন্টু সাংবাদিক নড়াইল পৌরসভার বাজেট মিটিংয়ে এসেছিলেন এবং আমার পাশে বসে ছিলেন।
এ বিষয়ে পৌরসভার হিসাব রক্ষক জামান মুঠোফোনে এ প্রতিবেদক কে জানান, হুমায়ুন কবির রিন্টু সম্মানী নেওয়ার জন্য আমার কাছে এসেছিলেন, আমি কালকে আসার কথা বলে দিয়েছি।
সাংবাদিক কৃপা বিশ্বাস জানান, হুমায়ুন কবির রিন্টু ভাই নড়াইল পৌরসভার বাজেট মিটিংয়ে এসেছিলেন। তবে তিনি যে নড়াইল সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার দায়িত্বে থেকে বাজেট মিটিংয়ে এসেছেন সেটা আমি জানিনা।

নড়াইল সরকারী মহিলা কলেজের পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক সবুজ কুমার হালদার এ বিষয়ে জানান, হুমায়ুন কবির রিন্টুর দায়িত্ব আমাদের কলেজে ছিল, কিন্তু আমি তার কেন্দ্রে অনুপস্থিত থাকার বিষয়ে কিছু জানিনা।

আপনি ইসলাম শিক্ষার প্রভাষক মাহমুদুর রহমানের সাথে কথা বলেন তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।
এ বিষয়ে সরকারী মহিলা কলেজের প্রভাষক মাহমুদুর রহমান জানান, হুমায়ুন কবীর রিন্টুর দায়ীত্ব আমার কলেজে ছিল। কিন্তু কখন কেন্দ্র থেকে বেরিয়ে গেছে তা আমি বলতে পারবনা।
এ বিষয়ে মির্জাপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বলেন, হুমায়ুন কবির রিন্টু নৈতিক ছুটি গ্রহণ করেছেন। তবে তিনি যে নড়াইল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষার দায়িত্ব পালন করছেন সেটা আমি জানি না।

এবিষয়ে অভিযুক্ত শিক্ষক হুমায়ুন কবির রিন্টুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে অসংলগ্ন কথা বার্তা বলে চুপ করে থাকেন, এবং বার বার প্রশ্ন করা হলেও তিনি আর কোন কথা বলেন নি।
নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ কুমার ভৌমিক জানান ,হুমায়ুন কবির রিন্টু আমার কেলেজে ডিউটি করেছে। কিন্তু সে কখন কেন্দ্র থেকে বেরিয়ে গেছে আমি জানিনা,এ বিষয়ে পরীক্ষা পরিচালনার দায়ীত্বে যারা ছিল তারা ভালো বলতে পারবেন। তবে পরীক্ষা শেষ হওয়ার পূর্বে যদি সে বেরিয়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews