1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

বিশ্বনাথে শাহে কদমী হাফিজিয়া মাদ্রাসায় পাগড়ী বিতরণ ও মোরাকাবা সম্পন্ন

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১৮ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

পবিত্র সুবে বরাতের এবাদত, জিকির আজকার এবং হিফজ সম্পন্ন ছাত্রদের পাগড়ী বিতরণের মধ্য দিয়ে বার্ষিক খানকা মাহফিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামে প্রতিষ্ঠিত শাহে কদমী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ২৫ ফেব্রুয়ারী রোববার দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত ( সুবে বরাত) এর রজনীতে গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মোরাকাবা, মিলাদ, দ্বীনি আলোচনা তাবারুক বিতরণের আয়োজন করে মাদ্রাসা পরিচালনা কমিটি।

পবিত্র তরিকতে শাহে কদমীর ভক্ত আশেকান ও এলাকার শতশত মুসল্লীদের অংশগ্রহণে বার্ষিক এই মোরাকাবা মাহফিলে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করে নসিহত পেশ করেন মুন্সিগঞ্জের সিরাজদী খান উপজেলার পাউশার দরবার শরীফের সাজ্জাদানশীন, গদীনশীন পীর, আওলাদে রাসুল, শাহে কদমী সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহ সূফী সৈয়দ আ. হ. ম মাহবুব উল্লাহ আল হাসানী আল হোসাইনি আল কদমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য (বিশ্বনাথ -৬), আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। মাহফিলে ধর্মীয় আলোচনা করেন মাদ্রাসার মোহতামিম হাফিজ নুর আহমদ আল কদমী।

উক্ত মোবারক মাহফিলে উপস্থিত ছিলেন ২ নং খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নুর মেম্বার, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সাবেক শিক্ষক মাষ্টার সুরুজ আলী, মাষ্টার আনছব আলী আল কদমী ছাতক, প্রফেসর ইব্রাহীম আল কদমী সুনামগঞ্জ, টুনু মিয়া আল কদমী বিশ্বনাথ, আজর আলী আল কদমী, কিরন মিয়া আল কদমী, সমছুমিয়া, সাহাব উদ্দিন আল কদমী কোম্পানিগনজ, বোরহানউদ্দিন আল কদমী জাউয়া, সাংবাদিক মো. সায়েস্তা মিয়া, ইসরাক উদ্দিন, আব্দুর রশীদ, মোজাম্মেল আলী, নুরুজ আলী, মুরব্বি আব্দুর রাজ্জাক, হাফিজ আপ্তাব উদ্দিন, দরবার শরীফ থেকে আগত মেহমান সুহেল খান আল কদমী , হারুন আহমদ, হোসাইন আহমদ, মারজান আহমদ, শাহানুর আহমদ লস্কর আল কদমী ভারত, হাফিজ মোহাম্মদ আলী, হাফিজ জামাল আহমদ, হাফিজ ওমর মোহাম্মদ হাম্মাদ, হাফিজ হাফিজ উল্লাহ মামুন, মো: সাহেল আহমদ, মো: মুহিবুর রহমান, জাবের আহমদ, খাজাঞ্চি ইউনিয়ন শ্রমিক লীগ নেতা আবুল বশর, আলী টেইলার্স, সিরাজুল ইসলাম সুবল, হোসাইন আহমদ ওয়াছির, রইছ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হিফজ সম্পন্ন ছাত্র মো: হাফিজ উল্লাহ মামুন, হাফিজ মোহাম্মদ আলী, হাফিজ জামাল আহমদ কে পাগড়ী পরিদান ও সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওলাদে রাসুল শাহ সূফী সৈয়দ আ. হ. ম মাহবুব উল্লাহ আল কদমী।
তাবারুক বিতরণের মাধ্যমে শুরু হওয়া উক্ত কর্মসূচি সমাপ্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews