1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

পোরশার আলোচিত রাজাকার পুত্রের বাড়ি থেকে ৪০ টন চাল জব্দ; জরিমানা ১৫ হাজার টাকা

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০০ Time View

নওগাঁ প্রতিনিধি:

চাল ও ধান অবৈধভাবে মজুদ রাখায় আব্দুল গণির গুদামঘর সিলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর পূর্বদিয়াড়াপাড়ায় বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৭:০০ ঘটিকার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল গণি নামক এক ব্যক্তির চাউলের গোডাউনে অভিযান চালায়। এ সময় ৪০ মেট্রিক টন চিনিগুড়া চাল ও ৩০ মেট্রিক টন ধান দেখতে পায়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান এর জিজ্ঞাসাবাদে মজুদদার আব্দুল গণি স্বীকার করেন ব্যবসা করার উদ্দেশ্যে তিনি এই চাল অবৈধভাবে মজুদ করে রেখেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩০ মেট্রিক টন ধানের গুদাম সিলগালা করে এবং এক দিনের মধ্যে এ ধান খাদ্য বিভাগের কর্মকর্তা সহ নিত্যদিনের বাজার দরে বিক্রি করার নির্দেশ দেন গুদাম মালিক আব্দুল গণি কে।
গুদাম মালিক আব্দুল গণির চাউল ব্যবসায়ী হিসেবে খাদ্য অধিদপ্তরের কোনরূপ লাইসেন্স না থাকায় কৃষি বিপণন আইন ১৯ এর ১ (খাদ্যশস্য সরবরাহ) ধারায় ৪০ মেট্রিক টন চিনিগুড়া চাউল মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা করেন পোরশার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন মোবাইল কোর্টের নির্বাহী অফিসার, খাদ্য বিভাগের কর্মকর্তা, পুলিশ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উৎসুক এলাকাবাসী।
জানা গেছে, এই আব্দুল গণি বাংলাদেশ সরকারের প্রকাশিত তালিকাভুক্ত পোরশা উপজেলার ১ নং রাজাকার হাজি সমসের আলীর চতুর্থ পুত্র। স্বাধীনতা বিরোধী পরিবারের হলেও অজ্ঞাত ইশারা ও ক্ষমতাবলে আব্দুল গণিসহ রাজাকারের ৩ ছেলেই বর্তমান সরকারের আমলে ক্ষমতাসিন আওয়ামীলীগের নেতা। স্বাধীনতা বিরোধী রাজাকারের ছেলেকে স্বাধীনতা পক্ষের দলের এবং ক্ষমতাসিন দলের গুরুত্বপূর্ণ পদ দিয়ে এমন অমার্জনীয় অপরাধের সাথে যাঁরা জড়িত তাদের বিরুদ্ধেও ক্ষোভ স্থানীয় নেতা-কর্মীদের।
নেতাকর্মীরা বলেন, যাদের রক্তে মিশে আছে রাজাকার তাদের দ্বারা তো ভালো কিছু আশা করা যায় না। তারাই আজ এ ধরনের ধান চাল মজুদ সহ বিভিন্ন সিন্ডিকেটের সাথে যুক্ত। পূর্বেও তাদের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে। তবে এখন পর্যন্ত আসানুরূপ কোন ব্যবস্থা গ্রহণ হয়নি। দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, দ্রুত এর সমাধান এবং রাজাকারের ছেলেকে আওয়ামীলীগ দলের নেতার আসনে বসানোর দায়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক বলেও জানান নেতাকর্মীরা।
প্রয়োজনীয় কাগজপত্র ও দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের প্রকাশিত রাজাকারের তালিকাভুক্ত পোরশা উপজেলার নিতপুর পূর্ব দিয়ারাপাড়ার রাজাকার শমসের আলী ও মোসা. নুরজাহানের পুত্র হাজি আব্দুল গনি, আব্দুল ওয়াদুদ, মো. আব্দুল মতিন ও মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews