1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

বিশ্বনাথে সাবিলিল্লাহ প্রজেক্টের নগদ সোয়া ৪ লক্ষ টাকা বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৯৭ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

আর্তমানবতার সেবায় সাবিলিল্লাহ প্রজেক্ট এক অনন্য উদহারণ। যেখানেই অর্থ কষ্টে মানুষের হা হা করে, সেখানে সালিল্লাহ প্রজেক্ট দন্ডায়মান। আর এই প্রজেক্টের জনক হচ্ছেন, বিশ্বনাথের লালটেক গ্রামের মানবতার ফেরিওয়ালা বলে খ্যাত আমেরিকান প্রবাসী আলমাছ আলী।

আজ ২৬ জানুয়ারি শুক্রবার সকালে তাঁর নির্দেশনায়, লালটেকস্হ বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে গরীব ও অসহায়দের মধ্যে নগদ ৪, ২৬, ২৫০ টাকা বিতরণ করা  হয়েছে। 

অনুষ্ঠানটি লালটেক গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আছাব আলীর সভাপতিত্বে ও সাবিল্লাহ প্রজেক্টের বাংলাদেশ টিমের প্রধান ও আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আজম আলীর সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক অলংকারি ইউনিয়ন পরিষদের মেম্বার কবির আহমদ ফারুক, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, সাবিল্লাহ প্রজেক্টের কোফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী আমির আহমদ লিটন, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলতাব আলী মেম্বার।

স্বাগত বক্তব্য রাখেন, সাবিলিল্লাহ প্রজেক্টর অন্যতম সদস্য ব্যাংকার আনোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবিলিল্লাহ প্রজেক্টের অন্যতম সদস্য রাকীব হোসেন রুবেল।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন  অলংকারি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার মোঃ বশির উদ্দিন,  কামালবাজারের বিশিষ্ট ব্যবসায়ি আক্তার হোসেন, মোঃ আব্দুস ছোবহান, হাজি আব্দুল হামিদ, মোঃ রুনু মিয়া ও আব্দুর রহিম,  উপস্হিত ছিলেন, সাবিলল্লাহ  প্রজেক্টের একাধিক সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা রইছ উদ্দিন। 

অনুষ্ঠানে বক্তারা সাবিলিল্লাহ প্রজেক্টের চেয়ারম্যান মানবতার কল্যাণে আলমাছ আলী ও যুক্তরাজ্য প্রবাসী টেংরার ডাঃ আতাউর রহমান মকসুদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদেরকে মানবতার ফেরিওয়ালা, মানবকল্যাণে নিঃস্বার্থ নিবেদিত প্রাণ বলে উপস্হাপন সহ তাদের সু স্বাস্হ্য ও নেক হায়াত কামনা করেন।

এসময় মাওলানা রইছ উদ্দিনের দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।  

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews