1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

ঝালকাঠিতে আ.লীগ নেতা হত্যার ঘটনায় চারজনকে আসামী করে ছেলের মামলা

  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি পৌর শহরের ৩ নং ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকায় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিক (৫০) হত্যার ঘটনায় ঝালকাঠি সদর থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন নিহত রিপন মল্লিকের ছেলে রিয়াজ মল্লিক। মামলায় এক নম্বর আসামী করা হয়েছে পুলিশের হাতে আটক হওয়া শিরিন আক্তার (৩৫) কে এবং অজ্ঞাত আরও তিন জনকে মামলায় আসামী করা হয়েছে। 

মঙ্গলবার রাতে ঝালকাঠি সদর থানায় এই মামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।  এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত বুধবার সকালে শিরিন আক্তারকে ঝালকাঠির আদালতে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বলেন, ওই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাঁর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কোনো তথ্য দেননি। গত সোমবার রাতে ঝালকাঠি পৌর শহরের কৃষ্ণকাঠি এলাকায় রিপন মল্লিকের প্রতিবেশী সৌদিপ্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে রিপন মল্লিকের লাশ পাওয়া যায়। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের। পুলিশ রাতেই তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মামলার বাদী রিপন মল্লিকের ছেলে রিয়াজ মল্লিক জানান, প্রতিবেশী সৌদিপ্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে সোমবার রাত সাড়ে ১০টায় হত্যাকাণ্ড ঘটে। ওই নারীর কাছে তাঁর বাবা রিপন মল্লিক জমি বিক্রির দুই লাখ টাকা পেতেন। ছয় মাস আগে রিপন মল্লিককে উড়োচিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পরিবার থেকে এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হলেও রিপন করেননি। জমির পাওনা টাকা না দেওয়ার জন্যই শিরিন আক্তার একটি চক্রের সহায়তা নিয়ে পরকীয়ার অপবাদ দিয়ে নাটক সাজিয়ে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন রিয়াজ মল্লিক। রিপন মল্লিক পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি জমি ক্রয়-বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। 

হত্যাকান্ড বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আল আমিন বলেন, রিপন মল্লিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একটি মহল মৃত ব্যক্তির নামে অপপ্রচার চালাচ্ছে।

শিরিন আক্তারের বোনের ছেলে লিয়ন হোসেন বলেন, আমার খালা-খালু রিপন মল্লিকের কাছ থেকে জমি কিনেছেন। সেই সুবাদে রিপন মল্লিক আমার খালার বাসায় আসা-যাওয়া করতেন। তবে ঘটনার দিন কেন রিপন মল্লিক খালার ঘরে এসেছিলেন, তা আমার জানা নেই।

নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, আমাকে স্থানীয়রা ফোনে জানায়, ভাইকে মেরে মাথা ফাটিয়ে হত্যা করা হয়েছে। খবর শুনে শিরিনের বাসায় গিয়ে দেখি, সে ঘরেই বসা ও স্বাভাবিক। ভাইয়ের লাশ হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, রিপন মল্লিক প্রায়ই সৌদিপ্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের বাসায় আসা-যাওয়া করতেন। ঘটনার দিন শিরিন তাঁর ঘরে একা থাকায় এ ঘটনা ঘটেছে। শিরিনের ছেলে ইমন হোসেন ঘটনার সময়  ঢাকায় অবস্থান করছিল।

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে প্রাথমিকভাবে বোঝা গেছে এটি হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার শিরিন আক্তারকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার প্রার্থনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews