1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

ঝালকাঠিতে পরকীয়ায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি খুন: প্রেমিকা শিরিন আটক

  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৬৭ Time View

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিক (৫০) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত রিপন মল্লিক পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদে ছিলেন । তিনি ওই এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। তবে এটি হত্যাকান্ড বলে গনমাধ্যমকে জানিয়েছে পুলিশ। 

রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে সোমবার (১৫ জানুয়ারী) রাত সাড়ে ১০ টায় এই হত্যাকান্ডটি ঘটেছে বলে তথ্য নিশ্চিত করেছেন ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন। তবে ওই নারীর সাথে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো বলে জানিয়েছেন স্থানীয় অনেকে। 

মৃতদেহ প্রতিবেশী সৌদি আরব প্রবাসী কামাল হোসেন এর বাসায় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশকে খবর দেয়। মরদেহ রাতেই উদ্ধার করেছে পুলিশ। পরকীয়া প্রেমিকা শিরিন বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ, নিহতের স্বজন এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আ’লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে যাওয়া আসা করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন পুর্বে ঢাকায় যায়। শিরিন ঘটনার দিন তার ঘরে একা ছিলো।

প্রতিবেশী হারিছ হোসেন বলেন, রাত সাড়ে ১০ টায় শিরিন তার ঘরের ভিতর থেকে ডাক চিৎকার দিচ্ছিলো। এসময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিক অর্ধ উলঙ্গবস্থায় মেঝেতে পড়ে আছে । সবাই মিলে তারে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানের ডাক্তার জানান রিপন মারা গেছে। তারপর আমরা রিপনের লাশ তার বাড়িতে পাঠিয়ে দেই।

নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, আমাকে স্থানীরা ফোনে জানায় আমার ভাইকে মেরে মাথা ফাটিয়েছে। তারপর আমি শিরিনের ঘরে এসে দেখি মেঝেতে রক্ত লেগে আছে। আর আমার ভাইকে হাসপাতালে নিয়ে গেছে। তখন শিরিন তার ঘরেই বসা ছিলো।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মুহিতুল ইসলাম বলেন, আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যাকান্ড। এঘটনার সাথে পরকিয়ার কোন কারণ থাকতে পারে। ৯৯৯ এর মাধ্যমে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। যেই নারীর ঘরে হত্যা করা হয়েছে, সেই নারীর সঙ্গে রিপন মল্লিকের পরকীয়া সম্পর্ক ছিল বলেও তথ্য পেয়েছি। আমরা শিরিন নামের ওই নারীকে আটক করেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews