1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় ৩ কিশোর নিহত 

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

ডেস্ক:

মুর্শিদাবাদে রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ৩ কিশোর। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক‍্যানেলের উপর আহিরণ সেতুতে এ ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আরও ২ কিশোর। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল পুলিশ সূত্রে জানা যায়, মৃতরা হলেন যথাক্রমে আমাউল শেখ (১৪), রিয়াজ শেখ (১৬) ও সামিউল শেখ (১৭)। মৃতদের বাড়ি সুতি থানার ইংলিশ সাহাপাড়া। বুধবার (২০ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৩টায় আহিরণ সেতুর উপর দাঁড়িয়ে কয়েকজন “রিল” তৈরি করছিল। সেই সময়ে জঙ্গিপুর থেকে  ফরাক্কাগামী একটি ট্রেন চলে আসে। ট্রেনটি দ্রুতগতিতে সেতুর উপর চলে আসায় রেল লাইনের উপর দাঁড়িয়ে থাকা নাবালকেরা সরে যাওয়ার সময় পায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমাউল শেখ, রিয়াজ শেখ ও সামিউল শেখের। গুরুতর আহত হন রোহিত শেখ ও আকাশ শেখ নামে আরও ২ কিশোর। আহত ও মৃত কিশোরেরা প্রত‍্যেকেই একে অপরের বন্ধু। তাঁরা অরঙ্গাবাদের একটি বেসরকারি ইংরেজি মাধ‍্যমের ছাত্র। পূর্ব রেলের মুখ‍্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিশ্র বলেন, অত্যন্ত দুর্ভাগ্য ঘটনা। অভিভাবকদের ও এবিষয়ে সতর্ক থাকা উচিত। কারণ, রিল আর রিয়‍্যাল লাইফ এক নয়।” রেল পুলিশ মৃত দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews