1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

নড়াইল-২ আসনে মাশরাফী দলীয় মনোনয়ন পেয়ে নেতা-কর্মীদের মূল্যায়ন করলেন না

  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

সংবাদ সম্মেলনে নড়াইল জেলা আ’লীগ সাঃ সম্পাদক নিজামউদ্দিন খাঁন নিলুর অভিযোগ

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে দলীয় মনোনয়ন পেয়ে দলীয় নেতা-কর্মীদের মূল্যায়ন না করে মনোনয়নপত্র সংগ্রহ ও জেলা আ’লীগ সাঃ সম্পাদকের নিজামউদ্দিন খাঁন নিলুর বাড়ির সামনে দিয়ে মাশরাফীর সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা, উল্লাস ও পটকা ফোটানোর অভিযোগ করেন নড়াইল জেলা আ’লীগ সাঃ সম্পাদকের নিজামউদ্দিন খাঁন নিলু। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে তাঁর শহরের বাসায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমি ও বর্তমান এমপি মাশরাফী নড়াইল-২ আসনে এমপি পদপ্রত্যাশি ছিলাম। কেন্দ্রীয় কমিটি মাশরাফীকে মনোনয়ন দিয়েছে। এটা দলীয় সিদ্ধান্তের বিষয়। মনোনয়ন পাবার পর মাশরাফী আমাকে ফোন করলেও তার উচিত ছিল পরবর্তীতে দলের সবাইকে মনোনয়নপত্র সংগ্রহ করা। দীর্ঘ ৪০ বছর রাজনীতি করেছি। আমার এমপি হবার আকাংখা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু মনোনয়ন পেয়ে দলীয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন করেছে, যা দলের জন্য মঙ্গল নয়।

দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন কিনা এ প্রশ্নে তিনি বলেন, আমরাতো দলের বাইরে নই। আমরাতো কাজ করতে চাই। কিন্তু সেতো আমি সহ দলীয় নেতা-কর্মীদের এড়িয়ে চলছে এবং অবমূল্যায়ন করছে। স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন না এ প্রশ্নে বলেন, না। তবে কোনো স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করবেন কিনা এমন প্রশ্নে বলেন, ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন দলীয় নির্দেশনা ও বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।

প্রসঙ্গত, নড়াইল-২ আসনের বর্তমান এমপি মাশরাফী বিন মোর্ত্তজা দ্বিতীয়বারের মতো আ’লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন। গত সোমবার (২৭ নভেম্ববর) মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ কয়েক নেতা মনোনয়ন সংগ্রহ করেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews