এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
০৯.১১.২০২৩ বৃহস্পতিবার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিনব কায়দায় মোটরসাইকেলের ট্যাংকির ভিতর থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও১টি মোটরসাইকেল জব্দ করেছে থানা পুলিশ।
বুধবার থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকা থেকে ১টি মোটরসাইকেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। ঘটনা স্থল থেকে কাউকে আটক করতে পারেনি।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের চিন্হিত করে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।