1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

তথ্য গোপনে অটল পিআইও নাসরিন, সহযোগিতায় ইউএনও’র অসহায়ত্ব প্রকাশ

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৪৪৮ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল ::

পরপর তিন বারের ক্ষমতাসিন আওয়ামী লীগ সরকার দেশের ব্যপক উন্নয়ন করে যাচ্ছে। যার ফলে গ্রাম শহরে পরিণত হতে চলেছে। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রান্তিক জনগোষ্ঠি পেয়েছে উন্নয়নের ছোয়া। সরকারের এসব তথ্য দেশের অন্যান্য জেলা-উপজেলায় ব্যাপক ভাবে গণমাধ্যমে প্রচার হলেও নড়াইলে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার দায়িত্বহীনতার কারনে তা হচ্ছে না। বিশেষ করে নড়াইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর থেকে সরকারের উন্নয়ন কাজের তথ্য গোপন করতে মরিয়া হয়ে উঠেছেন পিআইও মোসা: নাসরিন সুলতানা নিজেই। এ বিষয়ে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণমাধ্যম কর্মীরা সহযোগিতা চাইলে তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন।
উল্লেখ্য: গত ৩০ জুলাই নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী আশরাফ নড়াইল সদর উপজেলার ২০২২-২০২৩ অর্থ বছরে টিআর, কাবিখা প্রকল্পের তালিকা চেয়ে তথ্য অধিকার আইনে লিখিত আবেদন করেন। আবেদনের ২০ কর্মদিবসের মধ্যে আবেদনকারিকে তথ্য প্রদান করতে হবে। কিন্তু তিন মাস পার হয়ে গেলেও তথ্য প্রদান করনে নি নড়াইল সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন। এ ছাড়া লোকমুখে শোনা গেছে, পিআইও নাসরিন সুলতানার পরিবার বিএনপি-জামায়াতের অনুসারি ছিলেন। তারা বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার পতনে সক্রিয় ভুমিকা পালন করেছেন।
কথা হয় নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সাথে। তিনি বলেন, তথ্য প্রদানে পিআইও নাসরিন সুলতানার অসহযোগিতার বিষয়টি স্থানীয় সাংবাদিকরা আমাকে জানিয়েছে। আমি নাসরিন সুলতানাকে তথ্য প্রদান করতে বলেছি। তার পরও তিনি তথ্য কেন দিচ্ছেন না সে বিষয়টি আমি দেখছি।
এ বিষয়ে সাংবাদিক কাজী আশরাফ বলেন, জনগণের তথ্য অধিকার প্রাপ্তির লক্ষ্যে বর্তমান সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস করেছে। আইনটি জনবান্ধব। জনগণ আইনটি ব্যবহার করে তার প্রয়োজনীয় তথ্য বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেতে পারেন। কিন্তু জনস্বার্থে বর্তমান সরকারের উন্নয়ন কাজের প্রকল্পের তালিকা না দিয়ে সদর উপজেলা পরিষদের চেয়রম্যানের সাথে যোগাযোগ করতে বলেন পিআইও নাসরিন সুলতানা।
কথা হয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানার সাথে। তিনি বলেন, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী আশরাফ টিআর কাবিখার প্রকল্পের তালিকা চেয়ে আমার কাছে লিখিত আবেদন করেছেন। আমি তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সমন্বয় করতে বলেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews