মো. আব্দুল কাইয়ুম , বিশ্বনাথ থেকেঃ
বিশ্বনাথ পুরান বাজারের খোরশেদ আলী কম্পলেক্সর ২য় তলায় অবস্থিত ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্টানিং ইংলিশ ইন্সটিটিউট এর ফ্রি সেমিনার ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২রা অক্টোবর সোমবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্টিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মারজান আলীর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোঃ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি ও সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব সোহাগ তালুকদার, প্রতিষ্ঠানের আই এল টি এস শিক্ষক রামিম আহমদ, হেড অব মার্কেটিং মোনায়েম আহমদ।
উপস্থিত ছিলেন, অফিস ম্যানেজমেন্ট প্রধান আব্দুল জামাল,অফিস সহকারী নাঈমা বেগম, রুবেল আহমদ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র উজ্জ্বল আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী কামরুল ইসলাম, সুমি বেগম,সাজেল মিয়া, তাজুল ইসলাম ও মাহিম আহমদ।
অনুষ্টান শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৩০ জনের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।