1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

সুবিধাভোগীকে দিয়ে বাতাস করালেন নলছিটি সমাজসেবা অফিসের সহকারী

  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২১৫ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি সমাজসেবা অফিসে সুবিধা নিতে আসলে এক নারীকে দিয়ে বাতাস করানোর অভিযোগ উঠেছে অফিস সহকারী আঃ মান্নানের বিরুদ্ধে। বুধবার (৯ আগস্ট) বাতাস করানোর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এতে এলাকায় বেশ সমালোচনার ঝড় বইছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অফিসে সেবা নিতে আসলে এক নারীকে দিয়ে হাতপাখা দিয়ে বাতাস করাচ্ছেন তিনি। কিন্তু ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে অফিস সহকারী আঃ মান্নান অভিযোগের বিষয় কোনো মন্তব্য করতে রাজি হননি। নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন চৌধুরীকে বলেন, আমি ছুটিতে থাকার কারনে বিষয়টি সম্পর্কে অবগত নই। ছুটি শেষে কর্মস্থলে যোগদান করে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ঝালকাঠি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহপার পারভীন বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে কোন ভাবেই এমনটা করার সুযোগ নেই। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews