1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

রাজাপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামী ১৬ দিনপর নারায়ণগঞ্জে র‌্যাবের হাতে গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ১৯৪ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। শুক্রবার রাতে ঢাকার নারায়গঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ থেকে (১৫জুলাই) শনিবার সকালে তাকে রাজাপুর থানায় সোপর্দ করে র‌্যাব। তার নাম মো. হালিম সিকদার (৪৫)। সে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মৃত আজিজ সিকদারের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী এলাকার ভূক্তভোগী স্কুলছাত্রীর বিবাহের ঘটক হালিম সিকদার গত (১৫ এপ্রিল) তাদের বাড়িতে এসে জোড়পূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে হালিম সিকদার ভূক্তভোগী স্কুলছাত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। এতে বিয়ের আগেই ভূক্তভোগী স্কুলছাত্রী গর্ভবতী হয়। যা আল্ট্রাসনোগ্রাম এর মাধ্যমে জানতে পারেন। এ ঘটনায় গত (২৮ জুন) ভূক্তভোগী স্কুলছাত্রীর নানা মোসলেম ফরাজী বাদী হয়ে অভিযুক্ত ঘটককে আসামী করে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার ১৬ দিন পরে অভিযান চালিয়ে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা র‌্যাব-১১ এর সহায়তায় নারায়ণগঞ্জ এলাকায় একটি সিমেন্ট ফ্যাক্টরি থেকে হালিম সিকদারকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য , প্রায় ১৩ বছর পূর্বে ভুক্তভোগী কিশোরীর পিতা ও মাতার বিবাহ বিচ্ছেদ হয় এবং তারা পুনরায় ভিন্ন ভিন্ন স্থানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে। সেই থেকেই ঐ কিশোরীকে তার নানা ভরন পোষন করে। অভিযুক্ত হালিম সিকদারের প্রস্তাবে গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখে নুর জামান নামের এক ব্যক্তির সাথে বিবাহ হয় ঐ কিশোরীর।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, র‌্যাবের গ্রেপ্তার করা ধর্ষণ মামলার আসামী হালিম সিকদারকে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews